দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
পুলিশে নিয়োগে দলীয় প্রভাব বিবেচনা করেনি সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জামায়াত আমির মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
‘কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়
‘প্রধানমন্ত্রীর সফরগুলোর বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে এবং অন্যান্য দেশেও সফর হবে।’
কোকোর নামে জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা
এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের ওপর নির্ভর করছে—১৯৭৭ সালে সরকারের অধিগ্রহণ করা বগুড়ার ওই ২০ একর জমি শেষ পর্যন্ত কিভাবে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’র জন্য ব্যবহৃত হবে।
ভারত-পাকিস্তান আবারো মুখোমুখি হওয়ার সম্ভাবনা
ক্রিকেট ইভেন্টের সবগুলো ম্যাচ হবে নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের
স্টার্ক-হেরাথ ছাড়াও টেস্টে বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে সেরা পাঁচের মধ্যে আরো আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলঙ্কার চামিন্দা ভাস।
চাঁদ দেখা যায়নি আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
গ্রিসে কর্মী অভিবাসনের সুযোগ কাজে লাগাতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ
তিনি আশা প্রকাশ করেন, সঠিক দক্ষতা উন্নয়ন ও সুনির্দিষ্ট অভিবাসন কাঠামোর মাধ্যমে গ্রীসের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করা সম্ভব হবে। এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বোয়েসেল কাজ করতে প্রস্তুত রয়েছে।
পশ্চিম তীরে প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ
গত রোববার থেকে ওই এলাকায় তিনটি বাড়ি ঘিরে রেখেছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা। তারা ওই ফিলিস্তিনি বাড়িগুলোর বিদ্যুৎ ও পানি সরবরাহও বন্ধ করে দেয়।
ভারতের দুই রাজ্যের সীমান্ত বিরোধে সংঘর্ষ
এ ঘটনা আসামের ধেমাজি জেলার সীমান্তে। গত সোমবার থেকে দুই রাজ্যের সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।
লেবাননে কারাবন্দী ও পলাতক আসামিদের সাধারণ ক্ষমার আইন পাস
‘সাধারণ ক্ষমা প্রদান এবং নির্দিষ্ট কিছু সাজা ব্যতিক্রমীভাবে কমানোর লক্ষ্যে একটি খসড়া আইন অনুমোদন করা হয়েছে।’
মির্জা ফখরুল : তৃণমূলের রাজনীতি থেকে যেভাবে বঙ্গভবনের দোরগোড়ায়
৭৮ বছর বয়সী মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়েছেন তিনি।
মাঠ প্রশাসনে তীব্র অসন্তোষ
দেশের বিভিন্ন স্থানে দাবি-দাওয়া আদায়ের নামে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ, মিছিল, দফতর ঘেরাও এবং ভাঙচুরের ঘটনায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান বিধিবিধান ও নিয়মকানুন মেনে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের প্রতিনিয়ত নানামুখী রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মাঠ পর্যায়ে সরকারি দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেঙ্গল শেলফের পলল ও খনিজ সম্পদে নতুন অর্থনৈতিক দিগন্ত
বিশ্বের সবচেয়ে বড় পলল সরবরাহব্যবস্থা বা ‘সেডিমেন্ট ফিল্টার’ হিসেবে পরিচিত বাংলাদেশ উপকূল ও বঙ্গোপসাগর। প্রতি বছর হিমালয় পর্বতমালা থেকে প্রায় এক শ’ কোটি টনেরও বেশি পলি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে মেঘনা মোহনা হয়ে বঙ্গোপসাগরে এসে জমা হয়। তবে এই সুবিশাল পললরাশিতে কোন নদীর অবদান কতটুকু, খনিজ পদার্থের ভূতাত্ত্বিক রূপান্তর কিভাবে ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পললে লুকিয়ে থাকা খনিজসম্পদ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা সম্ভাবনাময়- তা নিয়ে দীর্ঘদিনের বৈজ্ঞানিক কৌতূহল মেটাতে আন্তর্জাতিক ভূ-বিজ্ঞানীদের একটি গবেষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জরাজীর্ণ রাজধানীতে চরম দুর্ভোগে নগরবাসী
টানা বর্ষণ আর সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়িতে অনেকটা অচল হয়ে পড়েছে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থা। অধিকাংশ সড়কই এখন চলাচলের অনুপযোগী। এতে এক দিকে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, অন্য দিকে অহরহ ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি
ইউএনও মো: আল এমরান খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও সরকারের পরিবেশগত অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।’
জামিন পেলেন তানজিন তিশা
গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
দীর্ঘদিন পর উন্মুক্ত বান্দরবানের নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
নিরাপত্তা নির্দেশনাসহ নাফাখুম ও কেওক্রাডংসহ বান্দরবানের ৪ পর্যটন স্পট উন্মুক্ত করায় স্বস্তি ফিরেছে স্থানীয় ও পর্যটকদের মাঝে।
ইসরাইলি কারাগারে ৪৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী বন্দী
ইসরাইলি কারাগারে চার হাজার ৭৬৯ ফিলিস্তিনি তরুণ-তরুণী বন্দী রয়েছেন। বুধবার (১২ আগস্ট) ফিলিস্তিনের বন্দীবিষয়ক কমিশনের প্রধান রায়েদ আবু আল-হুম্মুস এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলি কারাগারে ৪০ ফিলিস্তিনি সাংবাদিক
বর্তমানে বন্দি থাকা সাংবাদিকদের মধ্যে পাঁচজন নারী সাংবাদিকও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী মোট ২৫০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।
দরকষাকষি করতে ১৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরাইল!
মানবাধিকার সংস্থা গিশা জানায়, ইসরাইলের হেফাজতে মারা যাওয়া গাজা ও পশ্চিম তীরের ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির লাশ এখনো হস্তান্তর করা হয়নি। এর মধ্যে অন্তত ৬৮ জন গাজার বাসিন্দা।
প্রতি পাঁচ ইসরাইলির একজন দেশ ছাড়ার চিন্তায়: সমীক্ষায় চাঞ্চল্য
আগামী নির্বাচনে ইসরাইলিদের দেশত্যাগের এই প্রবণতা অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে যাচ্ছে।








































































