ঢাকার চানখাঁরপুল এলাকায় দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত ওই ব্যক্তি বাসে ওঠার সময় দুই বাসের মাঝে চাপা পড়েন। তখন তিনি গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুজ্জামান জানান, বাস দু’টিকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলাও দায়ের হয়নি।
সূত্র : বিবিসি



