ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশু নিহত

তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার সদর থানার রতনপুর গ্রামে। বর্তমানে আমরা খিলবাড়ীরটেক হাজারী গলির পাশে একটি বাসায় পরিবার নিয়ে থাকি।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মো: মাহিদ ইসলাম (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হাবিব হোসেন জানান, বিকেল পৌনে ৪টার দিকে খিলবাড়ীরটেক হাজারী গলির নূরনবী মুদিখানা দোকানের পাশে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে আমার ছেলে দেয়ালের নিচে চাপা পড়ে। পরে স্থানীরা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার সদর থানার রতনপুর গ্রামে। বর্তমানে আমরা খিলবাড়ীরটেক হাজারী গলির পাশে একটি বাসায় পরিবার নিয়ে থাকি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।