এসএসসিতে কুমিল্লা ইবনে তাইমিয়ার সাফল্য, ৩৬৩ জন জিপিএ-৫

প্রতিষ্ঠানটি থেকে মোট এক হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাসের হার ৯৪ শতাংশ।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট এক হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক হাজার ২৭০ জন উত্তীর্ণ হয়। প্রতিষ্ঠানের পাসের হার ৯৪ শতাংশ।

ফলাফলে ৩৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫, ৫৩৯ জন এ গ্রেড ও ১৮০ জন এ মাইনাস পেয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল। তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করেন।