মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আহত হয় মোশাররফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Manda
বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু |ফাইল ছবি

নওগাঁর মান্দায় গাছের উপর থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ তেঁতুলিয়া পূর্ব পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে একজন থাই গ্লাস মিস্ত্রি হিসেবে একটি দোকানে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ সন্ধ্যায় বাজারে দোকানের পাশে গাছে টাঙানো একটি আর্জেন্টিনার পতাকা নামাতে উপরে ওঠে। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’