বগুড়ায় সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী
বগুড়ায় সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং বিশিষ্ট চিকিৎসক ডা: জুবাইদা রহমানের বাবা সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, সিফাত উন নবী সালাম, বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লি অংশ নেন।

এ ছাড়া বগুড়া মূক-বধির বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। বগুড়া মূক-বধির বিদ্যালয়ের সাবেক সভাপতি মীর শাহে আলম এমপির তত্ত্বাবধানে এ কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন। এসব অনুষ্ঠানে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ভাই পাগলা মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম। দোয়া শেষে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

-

ক্যাপশন: সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পরিবারের আয়োজনে বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।