নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

শনিবার দুপুরে শিশু মারিয়াকে তার বাবা থানা রোডের নয়াপাড়া এলাকার একটি দোকানের সামনে রাস্তার ধারে রেখে বিপরীত দিকের একটি দোকানে যান। বাবার আসতে বিলম্ব হচ্ছে দেখে শিশুটি দৌঁড়ে বাবার কাছে যাবার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত |প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া আক্তার প্রীতি সদর উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশু মারিয়াকে তার বাবা থানা রোডের নয়াপাড়া এলাকার একটি দোকানের সামনে রাস্তার ধারে রেখে বিপরীত দিকের একটি দোকানে যান। বাবার আসতে বিলম্ব হচ্ছে দেখে শিশুটি দৌঁড়ে বাবার কাছে যাবার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে কাতরাতে থাকে মারিয়া। স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার কর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন নয়া দিগন্তকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।