সহকারী শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ হাজতে ৩

চরফ্যাশনে শিক্ষক পেটানো মামলায় ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
সহকারী শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ হাজতে ৩
সহকারী শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ হাজতে ৩ |নয়া দিগন্ত

চরফ্যাশনে শিক্ষক পেটানো মামলায় ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিন আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আসামিরা বৃহস্পতিবার হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন তিন আসামির জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুরকৃত আসামিরা হলেন— জাহিদুল ইসলাম ইউছুফ, মো. হামিম দেওয়ান (২৫) ও মো. রাশেদ খান (৪০)।

মামলার বিবরণ এবং আদালতের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সাথে তার বিরোধ চলে আসছে।

বিগত ২৭ জুন অভিযুক্তরা স্কুলের অফিস রুম থেকে শার্টের কলার ধরে স্কুলের মাঠে নিয়ে তাকে বেদড়ক মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন সহকারী শিক্ষক আক্তার হোসেন।

মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, এ ঘটনায় তিনি জড়িত নন; তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে।