কুষ্টিয়ার পোড়াদহে সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ রেলওয়ে জংশন মাঠে অনুষ্ঠিত হলো সোনালী অতীত ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
কুষ্টিয়ার পোড়াদহে সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ
কুষ্টিয়ার পোড়াদহে সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ |নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ রেলওয়ে জংশন মাঠে অনুষ্ঠিত হলো সোনালী অতীত ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ।

শনিবার বিকেলে এই খেলায় পরস্পর মোকাবিলা করে কুষ্টিয়া সোনালী অতীত ক্লাব বনাম পোড়াদহ সোনালী অতীত ক্লাব।

পোড়াদহ একাদশ ৪-১ গোলে কুষ্টিয়াকে পরাজিত করে। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে খেলা শুরুর আগে মাঠে অবস্থান নেওয়া উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কৃতি ফুটবলার অধ্যক্ষ সোহরাবউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ৭০-এর দশকের ফুটবলার সোনালী অতীত কুষ্টিয়ার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, আনিসুর রহমান, আকিল আহমেদ ও সনি।

খেলায় উভয় দলের খেলোয়াড়েরা দারুণ পারফর্ম দেখিয়ে দর্শকদের মন জয় করে নেয়। ৫০ থেকে ৭০-ঊর্ধ্ব সাবেক এই কৃতি ফুটবলারদের দাপুটে খেলা সকলকে বিমোহিত করে। পোড়াদহের কমল, আমিন, আজাদ ও তৌহিদুল গোল করেন। কুষ্টিয়া সোনালী অতীতের সবুজ একমাত্র গোল করে জয়ের ব্যবধান কমিয়ে আনেন।