বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ, ১ লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল রাখার দায়ে ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা |নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল রাখার দায়ে ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।