নীলফামারীতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা করেছে খেলাফত মজলিস।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাবুপাড়ায় দলটির জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদীর সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারি হাফেজ সহিদার রহমানের পরিচালনায় সভায় খেলাফত মজলিস জেলা সেক্রেটারি সরওয়ারুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকার তালবাহানা শুরু করেছে। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদ ও গণভোট মানছেন না। সরকার ফ্যাসিবাদী আচরণ শুরু করছে। অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে আবারো ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে।


