এসএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
২৪ ঘণ্টায় ৫১ জনকে গ্রেফতার করেছে এসএমপি
২৪ ঘণ্টায় ৫১ জনকে গ্রেফতার করেছে এসএমপি |ফাইল ছবি

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ও মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন।

অন্যদিকে, মহানগর ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৬টি যানবাহন আটক করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।