পাটগ্রাম পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা

সভায় পাটগ্রাম পৌরসভাকে যানজটমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়

Location :

Patgram

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক দ্বীপজন মিত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল ও মহিলা দলের সভানেত্রী শামীম আরা রত্না।

সভায় পাটগ্রাম পৌরসভাকে যানজটমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

খসড়া মাস্টার প্ল্যান উপস্থাপন করে উপস্থিত অংশীজনদের মতামত আহ্বান করেন প্রকল্পের ডেপুটি টিম লিডার ও সিনিয়র নগর পরিকল্পনাবিদ সামাউল আল নুর এবং এস এম আবদুল্লাহ আল মামুন।