কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোরের কেশবপুরে হরিহর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
(৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শরীরে অস্থিরতা ও প্রচণ্ড ঘাম হওয়ায় নদীর পাড়ে থাকা দুই মহিলাকে জানিয়ে নদীতে গোসল করতে নামেন এক বৃদ্ধ। কিন্তু পানিতে ডুব দেয়ার পর তিনি আর ওঠেননি। মহিলাদের চিৎকার শুনে লোকজন জড়ো হওয়ার আগেই নদীর তীব্র স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা তল্লাসি চালিয়ে তার লাশ উদ্ধার করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


