ঝালকাঠিতে ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে নৌশুমারি

ঝালকাঠিতে নৌশুমারি আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট শেষ হবে। এ ব্যাপারে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের ওপরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে নৌশুমারি
ঝালকাঠিতে ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে নৌশুমারি |নয়া দিগন্ত

ঝালকাঠিতে নৌশুমারি আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট শেষ হবে। এ ব্যাপারে রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের ওপরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি জেলা পরিসংখ্যান অধিদফতরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক মো: মমিন উদ্দিনের সভাপতিত্বে এই সভায় বিষয়ের ওপরে মাল্টিমিডিয়ায় ধারণাপত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অধিদফতরের উপ-পরিচালক খালেদ রাশেদুল হাসান খান।

অন্যদের মধ্যে উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং ঝালকাঠি কোস্ট গার্ড পিও মো: কামরুল ইসলামসহ নৌ-পুলিশ এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিসংখ্যান অধিদফতর ইতোমধ্যে ঘাটভিত্তিক জরিপ শুমারি অনুযায়ী রেজিস্ট্রেশনবিহীন ইঞ্জিনচালিত ১৭৫৬টি নৌযান চলাচল করছে, এর মধ্যে ৯৯% নৌযানেরই রেজিস্ট্রেশন নেই। যার মধ্যে সর্বাধিক কাঁঠালিয়া উপজেলায়। লাইসেন্সবিহীন নৌযানগুলোর মধ্যে ৯০২টি মাছ ধরার কাজে ব্যবহৃত নৌযান ও ২০টি বালু উত্তোলনকারী ড্রেজার। অবৈধ এই যানবাহনগুলোর ৮১% এর মালিক এবং চালক একই ব্যক্তি এবং ১৯% এর মালিক ও চালক পৃথক। বাংলাদেশ কোস্ট গার্ডের উপস্থিত অফিসার জানান, ঝালকাঠিতে তাদের একটি যান সার্বক্ষণিক থাকে এবং তারা নৌযানগুলো চেক করেন।

ঝালকাঠির জেলা প্রশাসক বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ শুমারি এবং অনেক পরে হলেও এটি করা হচ্ছে। তিনি এই শুমারির সফলতা কামনা করেন।’