মিশিগানে বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অ্যাডভোকেট জুবায়েরের মতবিনিময়

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সাথে মিশিগানে বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
মিশিগানে বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অ্যাডভোকেট জুবায়েরের মতবিনিময়
মিশিগানে বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অ্যাডভোকেট জুবায়েরের মতবিনিময় |নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সাথে মিশিগানে বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতের এই নেতা।

বাংলা প্রেসক্লাব মিশিগানের সিনিয়র সহসভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সহকারী সেক্রেটারি কাওসার দেওয়ান ও কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদসহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিটি অব ওয়ারেনের বোর্ড অব রিভিউ সদস্য ফয়সাল আহমেদ, শিক্ষাবিদ জুবেরুল চৌধুরী খোকন, আল কোরআন অ্যাকাডেমির প্রিন্সিপাল খায়রুল হাসান রফিক, মসজিদ আল ফালাহর প্রেসিডেন্ট কুরবান চৌধুরী, ইসলামিক সেন্টার অব ওয়ারেনের সাবেক সভাপতি ওয়ালিউর রহমান, ওয়ারেন সিটির কমিশনার সাব্বির খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের ভোটে যে সিদ্ধান্ত এসেছে, তা বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। প্রয়োজনে সংসদের ভেতরে এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

দ্রব্যমূল্য এবং গ্যাস-বিদ্যুতের দাম প্রসঙ্গে তিনি বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও অনিয়ম বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রবাসীদের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মতবিনিময় শেষে বাংলা প্রেসক্লাব মিশিগানের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম ও কফি মগ উপহার দেয়া হয়।