চুয়াডাঙ্গায় ক্লান্তি ও অসুস্থতায় রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ে ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ক্লান্তি ও অসুস্থতায় রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গায় ক্লান্তি ও অসুস্থতায় রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ে ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গাইদঘাট রেলপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত শের আলী মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শের আলী বাড়ির পাশের মাঠে মহিষ চরাতে যান। দীর্ঘ সময় মাঠে থাকার পর অতিরিক্ত ক্লান্তি ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। একপর্যায়ে গাইদঘাট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েন। ওই সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি অতিক্রম করার সময় তিনি ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, মহিষ চরাতে গিয়ে অতিরিক্ত ক্লান্ত হয়ে শের আলী রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেন আসার বিষয়টি তিনি টের পাননি, ফলে এ করুণ পরিণতি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্বজন ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেনচালক বারবার হর্ন দিলেও তিনি শুনতে পাননি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।