তাহিরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বক্তারা আগামী দিনগুলোতে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানান।

Location :

Tahirpur
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা |নয়া দিগন্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও জুলাই নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদলের যুগ্ম-আহ্বায়ক তোজাম্মিল হক নাসরুএমর সঞ্চালনের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, জুলাই যোদ্ধা রাহাদ হাসান রাব্বি, খসরুল মিয়া, মাফিকুল মিয়া, আবু সুফিয়ান, ইয়াছিন নুর, ওয়াহিদুজ্জামান, মো: রমজান হোসেন প্রমুখ।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা আগামী দিনগুলোতে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানান।