ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

‘দেশে গ্যাসের সঙ্কট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। একই সাথে ভূতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে জনগণ হয়রানির শিকার হচ্ছে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর (৬ আগস্ট) সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের মাধ্যমে তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় মাওলানা মো. আফজাল হোসাইন বলেন, দেশে গ্যাসের সঙ্কট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। একই সাথে ভূতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে জনগণ হয়রানির শিকার হচ্ছে।

তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও ক্যাম্পাস দখলের অভিযোগ তুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। ১১ দলীয় ঐক্যের নেতারা গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য ও ভূতুড়ে বিল নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি জমাদানের পূর্বে রাইসা বাজার চৌরাস্তায় ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো: শাহাদাত হোসাইনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল হোসেন, সাভার থানার আমীর আব্দুল কাদের, ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ তুর্য প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহীম মজুমদার, ধামরাই থানা আমির মাওলানা আব্দুল হালিম, নবাবগঞ্জ থানা আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল, ধামরাই থানা আমির মাওলানা শামসুল আলম, দোহার পৌর আমির সাখাওয়াত হোসেনসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।