সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নে নানিয়ারচরে প্রশিক্ষণ

পার্বত্য তিন জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরের ঘিলাছড়িতে এলএফজি (লাইভস্টোক ফার্মাস গ্রুপ) সদস্যদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

Location :

Rangamati
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নে নানিয়ারচরে প্রশিক্ষণ
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নে নানিয়ারচরে প্রশিক্ষণ |নয়া দিগন্ত

পার্বত্য তিন জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরের ঘিলাছড়িতে এলএফজি (লাইভস্টোক ফার্মাস গ্রুপ) সদস্যদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৫জন খামারি দলের সদস্যদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার (১০ জুন) সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে রাঙামাটির জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আবু সাদাত মো: সায়েমের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য তিন জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা: মো: নজরুল ইসলাম।

এসময় অতিথিরা প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বসতবাড়িতে খামার পরিচালনা, মুরগী পালন, মুরগীর বিভিন্ন রোগ ও এর চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় জনগণের জন্য স্থানীয়দের জন্য সরকার নতুনভাবে প্রকল্প গ্রহণ করার বিষয়ে আলোচনা করেন। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকাবাসী স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন অতিথিরা।

নানিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমাপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলার ৪নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও ৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ট্রেইনিং অফিসার ডা: মো: শরিফুল ইসলাম।