পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে করিম (৩০) নামের একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

Location :

Puthia
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে করিম (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন— রফিক (৩৫), মাহতাব (৪০) ও জিল্লুর (৪২)।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়ার বেলপুকুর ভড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জমি নিয়ে মঙ্গলবার বিকেলে ভড়ুয়াপাড়া এলাকার ফজলের ছেলে করিম ও রফিকের সাথে মাহতাব ও জিল্লুরের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে করিম মারা যান। এতে উভয় পক্ষের আরো তিনজন আহত হন।

পুঠিয়ার বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।