জীবননগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Location :

Jibannagar
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার জীবননগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরো বলেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ লক্ষ্য অর্জনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ, ওসি (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, চুয়াডাঙ্গা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রিপন হোসেন, সাংবাদিক ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন।