গফরগাঁওয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ
গফরগাঁওয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত রোববার বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ জিরাতীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৫৫) একই গ্রামের মরহুম আলীমুদ্দিনের ছেলে।

এই ঘটনায় সোমবার সকালে শিশুটির মা পারভীন আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ আদালতে নেয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

শিশুটির বড় ভাই রিফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৫৫) তাকে চকলেট ও বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে বাড়ির পাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে ডাক-চিৎকারে শিশুর বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে এলে আব্দুর রাজ্জাক পালিয়ে যায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে এসে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

গফরগাঁও থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।