জামালপুরের মেলান্দহে ইটের ভাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মুস্তাকিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার চর-আদিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই শিশু একই এলাকার মঞ্জুরুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে সহপাঠীর সাথে খেলছিল ওই শিশু। খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয় তারা। বাড়ির পাশেই অবস্থিত মা ব্রিকস নামে ইটের ভাটার গর্তে জমে থাকা পানি থেকে তার সহপাঠীকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। মুস্তাকিমকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ইটের ভাটার সেই গর্তেই ভাসতে দেখে। তারপর সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।’


