গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ

‘দেশের কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ছাত্রসমাজকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

সমাবেশে ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করেছে এবং সেই রায় বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব।’

তিনি অভিযোগ করেন, ‘দেশের কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ছাত্রসমাজকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রায়ই সর্বোচ্চ গুরুত্ব বহন করে। গণভোটের ফল বাস্তবায়নে বিলম্ব গণতান্ত্রিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’ তিনি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা: কাজী আকিব আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, ‘ছাত্রদল ছাত্রলীগের মতো সঙ্ঘাতমুখী রাজনীতির পথে হাঁটছে। শিক্ষাঙ্গনের শান্তি ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকবে।’