বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত হালিম হাওলাদার হত্যা মামলার পলাতক আসামি শাকিল মোল্লাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শাকির মোল্লা বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা এবং হালিম হত্যা মামলার ৮ নম্বর আসামি।
পুলিশ জানায়, গত ১৫ মে দুপুর সাড়ে ৩টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে হালিম হাওলাদার নিহত হন। এ ঘটনার পরদিন ১৬ মে নিহতের ভাই মো: দেলোয়ার হোসেন ১৩ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টনার পর স্থানীয় লোকজন দুই আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হালিম হত্যা মামলার ৮ নম্বর আসামি শাকিল মোল্লাকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


