বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে (৪ আগস্ট) মঙ্গলবার উপজেলার অফিসে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিল্পী শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৩ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সহ-সেক্রেটারি লুৎফুর নাহার, থানা তালিমুল কোরআন বিভাগ সম্পাদক জোবাইদা জবা, মানবসম্পদ বিভাগ সম্পাদক জোবাইদা জবা-সহ উপজেলা ও স্থানীয় মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


