সিলেটে এসএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) |নয়া দিগন্ত

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাত, বিনা পরোয়ানার আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার আসামি রয়েছেন।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ১০৩টি যানবাহন আটক করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।