নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন সংযোজিত একটি দ্বিতল বিআরটিসি বাস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন সংযোজিত এ বিআরটিসি বাস উদ্বোধন করা হয়।
নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস উদ্বোধন করেন।
এ সময় ভিসি ড. গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে পরিবহন পুলে দ্বিতল বিআরটিসি বাস সংযোজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ ও নিরাপদ করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন এ বাস চালুর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলা পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে শহরের বিভিন্ন স্থানে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।
তিনি বলেন, ‘ভবিষ্যতে ক্যাম্পাসে একটি সুশৃঙ্খল ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন।
এ সময় নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো: মফিজুর রহমান, প্রকৌশলী মো: মাসুদ তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


