সেনবাগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো: রসুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Location :

Noakhali
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো: রসুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো: রসুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার তিন নম্বর ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবার অগোচরে শিশু আরাফাত বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো: রসুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।