মুন্সীগঞ্জে ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন

‘বিএনপির কারা নির্যাতিত ৩৬শে জুলাই যোদ্ধা, মুন্সীগঞ্জ’ সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
মুন্সীগঞ্জে ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন
মুন্সীগঞ্জে ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের কমিটি গঠন |নয়া দিগন্ত

‘বিএনপির কারা নির্যাতিত ৩৬শে জুলাই যোদ্ধা, মুন্সীগঞ্জ’ সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুন্সীগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন)-কে সভাপতি এবং মো: শামীম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো: নাসির উদ্দিন শেখ (সহসভাপতি), মো: শাহজাহান মোল্লা (যুগ্ম সাধারণ সম্পাদক), দেওয়ান মিঠু (সাংগঠনিক সম্পাদক), আব্দুর রহমান প্রধান হিরন (দফতর সম্পাদক) এবং ওহিদুল ইসলাম খোকন (অর্থবিষয়ক সম্পাদক)।

সভায় সংগঠনের নেতারা বলেন, বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে এ কমিটি কাজ করবে। একই সাথে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন) এবং সাধারণ সম্পাদক মো: শামীম মোল্লা সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।