চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক দিনের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দিনব্যাপী কৃষি অধিদপ্তরের চৌগাছা উপজেলা অফিসের প্রশিক্ষণ কক্ষে এ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান আলোচক ছিলেন কৃষি অধিদপ্তরের যশোর অঞ্চলের উপ-পরিচালক মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি অধিদপ্তরের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সাজ্জাদ হুসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহ, উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা আনোয়ারুল করিম, চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম বজলুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন প্রমুখ।
কংগ্রেসে কৃষি অধিদপ্তরের বিভিন্ন স্কুল থেকে ৭০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, এ উপজেলায় ৮২ টি কংগ্রেসে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল করা হবে। ইতি মধ্যে ৪২ টি কংগ্রেসে কৃষি পার্টনার ফিল্ড স্কুলের কাজ শেষ হয়েছে।



