বগুড়ার আদমদীঘি উপজেলার আলতাফনগর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর উত্তর পাড়া গ্রামের পারভেজ আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জামান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আলতাফনগর রেল স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বুধবার (৫ আগস্ট) সকালে সাগরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


