গাবতলী মহিলা কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বগুড়ার গাবতলী মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

Location :

Gabtali
গাবতলী মহিলা কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ
গাবতলী মহিলা কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ |নয়া দিগন্ত

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বগুড়ার গাবতলী মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মো: হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ ড. মাহমুদুল হাসান, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, বিদ্যোৎসাহী সদস্য আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল গফুর, আপেল মাহমুদ, দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান, সাহিদুল ইসলাম, সুলতানা বিদরা প্রমুখ।