দামুড়হুদায় ডাকাতি মামলার আসামি শরিফুল গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Damurhuda
গ্রেফতার শরিফুল ইসলাম শরিফ (২৫)
গ্রেফতার শরিফুল ইসলাম শরিফ (২৫) |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বড় দুধপাতিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

গ্রেফতার শরিফুল ইসলাম শরিফ (২৫) বড় দুধপাতিলা গ্রামের মরহুম জামাত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সিয়াবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুধপাতিলা গ্রামে শরিফুলের নিজ বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ জানায়, গ্রেফতার শরিফুল ২০২৫ সালের ১৮ মে দামুড়হুদা মডেল থানায় দায়ের হওয়া একটি দস্যুতা মামলার (মামলা নম্বর-০৭, ধারা-৩৯৮ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ‘মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতার আসামিকে বিজ্ঞ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।’