জুলাই সনদ গণমানুষের মুক্তির সনদ : মোসলেহ উদ্দিন ফরিদ

এদেশ এগিয়ে নিতে একদল সৎ এবং দক্ষ জনশক্তি প্রয়োজন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
বক্তব্য রাখছেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি
বক্তব্য রাখছেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি |নয়া দিগন্ত

যশোর-২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশের মানুষ স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। এই অর্জিত স্বাধীনতা ও সংস্কারের রূপরেখাই হলো ‘জুলাই সনদ গণমানুষের মুক্তির সনদ’।’

শনিবার (৮ আগস্ট) বিকেলে চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর আরিফা সুলতানা মহিলা মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি বলেন, ‘এদেশ এগিয়ে নিতে একদল সৎ এবং দক্ষ জনশক্তি প্রয়োজন।’

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুর রহমান।

এসময় আরো বক্তৃতা দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা আম্মাদুল ইসলাম, ড. মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা রওশন জামিল প্রমুখ।