সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড়ে স’মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া গ্রামের মরহুম খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড়ের সাখাওয়াত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হামিদ জহুরুলের মোড়ে স’মিল সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে হামিদ ও রামিম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম এখনো চিকিৎসাধীন রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর ব্যক্তির সুরতহাল প্রস্তুত করেছে। মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


