মাদকবিরোধী বিশেষ অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সজল হাওলাদার (২৮), মো: মোশারফ মোল্লা (৩৮) ও মো: মাহামুদুল্লাহ ওরফে সান (৩০)।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় লৌহজং থানার উপ-পরিদর্শক প্রবীর সরকারের নেতৃত্বে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলায় হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওই তিনজনের কাছ থেকে মোট ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


