বই পড়া কর্মসূচিতে পুরস্কৃত হলো খুলনার হাজারো শিক্ষার্থী

আয়োজকেরা জানান, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ২৫৪ জন ‘শুভেচ্ছা’, ৯২৩ জন ‘অভিনন্দন’ এবং ৯২ জন ‘সেরা পাঠক’ বিভাগে পুরস্কার পেয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৬ জন ছেলে এবং ২ হাজার ১২৩ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

খুলনা ব্যুরো

Location :

Khulna

খুলনা ব্যুরো
বিশ্বসাহিত্যকেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব গতকাল শুক্রবার খুলনা মহানগরীর সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে খুলনা মহানগরীর ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ২৬৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্যকেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইরুফা সুলতানা, শিক্ষাবিদ ও বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামান, গ্রামীণফোনের খুলনা অঞ্চলের প্রধান ছানোয়ার হোসেন, সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল এবং বিশ্বসাহিত্যকেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।

আয়োজকেরা জানান, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ২৫৪ জন ‘শুভেচ্ছা’, ৯২৩ জন ‘অভিনন্দন’ এবং ৯২ জন ‘সেরা পাঠক’ বিভাগে পুরস্কার পেয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৬ জন ছেলে এবং ২ হাজার ১২৩ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

উৎসবে ৩০টি বিদ্যালয়ের ২ হাজার ২৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চে পুরস্কার দেওয়া হয়। বাকি ১৬টি বিদ্যালয়ের পুরস্কার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এবারই প্রথম শিক্ষার্থীদের জন্য ‘অনলাইন সেফটি ফান্ডামেন্টালস’ শীর্ষক একটি সচেতনতামূলক অনলাইন কোর্স চালু করা হয়েছে। এর মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের বিষয়ে ধারণা লাভ করবে। পাশাপাশি অনুষ্ঠানে ‘অনলাইন সেফটি কর্নার’-এর মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের বিভিন্ন তথ্য দেয়া হয়।