ধামরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhaka
মাদক কারবারের অভিযোগে ধামরাইয়ে ডিবির হাতে গ্রেফতার তাজুল ইসলাম
মাদক কারবারের অভিযোগে ধামরাইয়ে ডিবির হাতে গ্রেফতার তাজুল ইসলাম |নয়া দিগন্ত

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: তাজুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত আড়াইটা দিকে উপজেলার সোয়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজুল ইসলাম ধামরাই উপজেলার সোয়াপুর এলাকার মরহুম আব্দুর রশিদের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো: মতিউর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান চালান। অভিযানে তাজুল ইসলামকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।