মানিকগঞ্জে বিষমুক্ত কৃষির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা

বক্তারা বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো বাজারে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বিক্রি হচ্ছে। এসব কীটনাশক দ্রুত বাজার থেকে নিষিদ্ধ করাসহ কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ‍উদ্যোগ নিতে হবে।

Location :

Manikganj
বিষমুক্ত কৃষির দাবিতে গ্রিন কোয়ালিশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়
বিষমুক্ত কৃষির দাবিতে গ্রিন কোয়ালিশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জে বিষমুক্ত কৃষির দাবিতে বেসরকারি সংস্থা গ্রিন কোয়ালিশনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) শহরের বেউথা রোডের আরব ভবন সেমিনার রুমে দুই দিনব্যাপী আলোচনা সভার সমাপনী দিনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিষাক্ত কীটনাশকের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধের দাবি জানান।

বক্তারা বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো বাজারে প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বিক্রি হচ্ছে। এসব কীটনাশক দ্রুত বাজার থেকে নিষিদ্ধ করাসহ কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো ‍উদ্যোগ নিতে হবে।

জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কচির সভাপতিত্বে সভা পরিচালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

সভায় অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আনিসুর রহমান, মোশামীম বিশ্বাস, মো: মাসুদুর রহমান ও মাহমুদ হায়দার খোকন প্রমুখ বক্তব্য রাখেন।