আশুলিয়ায় মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

দুপুরে থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Location :

Dhaka
গ্রেফতার মাদককারবারিরা
গ্রেফতার মাদককারবারিরা |নয়া দিগন্ত

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন সাতক্ষীরার শ্যামনগর থানাধাইন গোমানতুলি এলাকার আ: আলীমের স্ত্রী সাবিনা খাতুন (২৪)। তিনি আশুলিয়ার কবিরপুর তেলীরবাজার এলাকার জয়নালের বাড়ির ভাড়াটিয়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগর মনাকষা এলাকার সুজাদুল আলমের ছ্বলে জায়েদুল আলম (২৫)। বরগুনার বেতাগী থানাধীন ছোপখালী এলাকাত মনির সিকদারের ছেলে ইয়াছিন আরাফাত (২১), তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে এবং মানিকগঞ্জের শিবালয় থানাধীন দক্ষিণ তেওতা এলাকার আতাউর রহমানের ছেলে কাউসার আহমেদ (২৩) তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল ২ আগস্ট রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার কবিরপুর তেলিবাজার এলাকা থেকে ৬৫ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ সাবিনা ইয়াসমিন নামের এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

একইদিন রাতে, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৮ পিচ ইয়াবা সহ জায়েদুল আলম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশের আরেকটি অভিযানে ইয়ারপুর ইউনিয়নের বাইপাইল-আশুলিয়া সড়ক এলাকা থেকে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকেও একপিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া গেল ভোর রাতে জামগড়া সিরু মার্কেট এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ কাউসার আহমেদ নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।