দিরাই ও শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবে দুই বছরের জন্য সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নির্বাচত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর সভাপতিত্বে ও ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় সর্বসম্মতিক্রমে দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন সভার সভাপতি সিনিয়র সাংবাদিক কাউসার চৌধুরী।
কমিটিতে জিয়াউর রহমান লিটন সভাপতি, ইমরান হোসাইন সাধারণ সম্পাদক, সৈদূর রহমান তালুকদার কোষাধ্যক্ষ ও উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।
এছাড়াও কমিটিতে দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার ও সোয়েব হাসানকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এ কে কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, তোফায়েল আহমেদ চৌধুরী, মোশাহিদ আহমদ সরদার, হিল্লোল পুরকায়স্থ, মহিবুর রহমান, দীপংকর বনিক, জীবন সূত্রধর প্রমুখ।


