মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সাথে জামায়াতের মহিলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফি তাদের সহযোগিতার আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। মহিলা বিভাগের নেতৃবৃন্দের সহযোগিতার আগ্রহকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার মহিলা বিভাগের নেতৃবৃন্দ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বিউটি বেগমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম, জেলা কর্মপরিষদ সদস্য সুরমা আক্তার, হাওয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মহিলা বিভাগের নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের ভূমিকার প্রশংসা করেন।

তারা বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।