বগুড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার

বুধবার দুপুর ১টার দিকে এক ব্যক্তি মালগ্রামের দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় দু’টি কুকুরকে মারামারি করতে দেখে তিনি এগিয়ে গেলে কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান।

বগুড়া অফিস

Location :

Bogura
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার |প্রতীকী ছবি

বগুড়া মহানগরীর মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে দীঘিরপাড় এলাকায় কচুরিপানা দিয়ে ঢাকা বস্তা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে এক ব্যক্তি মালগ্রামের দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় দু’টি কুকুরকে মারামারি করতে দেখে তিনি এগিয়ে গেলে কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে বস্তায় প্রায় কঙ্কালসার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিফাত হাসান বলেন, পুলিশ আসার পর আমরা সেখানে যাই। লাশটি একদম পচে মুখটা পুরোপুরি কঙ্কাল হয়ে গেছে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মালগ্রাম পুকুরপাড় এলাকা থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাশটি অন্তত এক সপ্তাহ আগের। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশটি শনাক্ত করার জন্য ইতোমধ্যে পিবিআই ও সিআইডিকে খবর দেয়া হয়েছে।