ইতালি যাওয়ার স্বপ্নভঙ্গ : ফিরলো লাশ হয়ে শিবচরের ইকবাল মাদবর

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের মো: ইকবাল মাদবরের (২৫) মৃত্যু হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
ইতালি যাওয়ার স্বপ্নভঙ্গ : ফিরলো লাশ হয়ে শিবচরের ইকবাল মাদবর
ইতালি যাওয়ার স্বপ্নভঙ্গ : ফিরলো লাশ হয়ে শিবচরের ইকবাল মাদবর |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের মো: ইকবাল মাদবরের (২৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) লিবিয়া থেকে মৃত্যুর খবর আসে পরিবারের নিকটে। এরপর থেকে শুরু হয় শোকের মাতম।

নিহত মো: ইকবাল মাদবর শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন সরকারেরচর গ্রামের মো: মোতালেব মাদবরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মাত্র কয়েক মাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে ইকবাল মাদবর। চুক্তিমতে ২১ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় পরিবার। পরে ইতালির পরিবর্তে ইকবাল মাদবরকে লিবিয়ায় নিয়ে বন্দি করে নির্যাতন চালায় দালাল চক্র। চাওয়া হয় মুক্তিপণের ১২ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের আরো ৮ লাখ টাকা দেয় যুবকের পরিবার। চাহিদা মতো বাকি ৪ লাখ টাকা না দেয়ায় ইকবাল মাদবরের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার ইকবাল মাদবরের মৃত্যুর খবর পেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় জড়িত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।