ঈদগাঁওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ঈদগাঁওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈদগাঁওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।

হাফেজ আবরারের পবিত্র কুরআন তেলাওয়াত ও হরিদাস পালের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সেক্রেটারি সেলিম উল্লাহ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা হাবিব আজাদ ও এনসিপি নেতা রহিম চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপির সচিব, জুলাই শহীদ পরিবারের লোকজন ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজালাল মুনির।