কক্সবাজারের ঈদগাঁওতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম পোকখালী গ্রামে জনৈক মিজানের বসতবাড়ী থেকে তার স্ত্রী শানু আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়।
মিজান পেশায় রাজমিস্ত্রি ও তাদের সংসারে ৬ মাস বয়সী একমাত্র ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শানু আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘কক্ষের দরজায় ভেতর থেকে হুক লাগানো ছিল। পুলিশ যাওয়ার পর দরজা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।’
লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি ।



