নোবিপ্রবিতে ইএসডিএম বিভাগের বিদায় সংবর্ধনা

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনষ্ঠিত হয়।

Location :

Noakhali
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ভিসি ড. গোলাম রব্বানী
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ভিসি ড. গোলাম রব্বানী |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি অর্জন পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনষ্ঠিত হয়।

সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন শেষ হলেও এ বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষার্থীদের আজীবন সম্পর্ক থাকবে। পেশাগত জীবনে যেখানেই থাকুন না কেন, এ প্রতিষ্ঠানের উন্নয়নে আপনারা একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। আপনাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবেন।

ভিসি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা যুগোপযোগী একটি বিষয়। উপকূলীয় অঞ্চল হিসেবে নোয়াখালীর মানুষকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অ্যাকাডেমিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারকে সহযোগিতা করতে হবে।

ইএসডিএম বিভাগের অধ্যাপক ড. জয়ন্ত কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: শিবলুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ইএসডিএম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।