কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Location :

Cumilla
ফেনসিডিল উদ্ধার
ফেনসিডিল উদ্ধার |নয়া দিগন্ত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার একটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলামকে সাথে নিয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৭ বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, বরুড়া সীমান্তবর্তী উপজেলা না হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন হওয়ায় মাদক পাচারকারীরা বিকল্প ও তুলনামূলক নিরাপদ রুট হিসেবে এ এলাকা ব্যবহার করে থাকতে পারে। পুলিশের অভিযানের খবর পেয়ে মাদককারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ‘উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো এখনো গণনা শেষ হয়নি। গণনা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসাথে এ ঘটনায় জড়িত মাদককারবারিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’